‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ বাণিজ্য মেলায় টংগার্ডেন নিয়েঅংশগ্রহণ করেছে ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইল

Top Thai Brands 2026 Trade Exhibition

ফেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইল বিশ্বখ্যাত স্ন্যাকস ব্র্যান্ড টং গার্ডেন নিয়ে টপ থাই ব্র্যান্ডস ২০২৬ বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে। ২৩ থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা-এ অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই মেলায় দর্শনার্থীরা প্রিমিয়াম থাই পণ্য ঘুরে দেখার পাশাপাশি আকর্ষণীয় বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

মেলার স্টল নং৩৪-এ টং গার্ডেনের প্রিমিয়াম মানের বিভিন্ন ধরনের বাদাম ও স্ন্যাকস প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার, যার মধ্যে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি (Buy One Get One Free)’, সর্বোচ্চ ২৫% পর্যন্ত মূল্যছাড় এবং মেলা উপলক্ষে আরও নানা এক্সক্লুসিভ অফার।

এ সময় ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইলের হেড অব বিজনেস, জনাব মো. আব্দুস সালাম বলেন, “টং গার্ডেন থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত স্ন্যাকস ব্র্যান্ড। প্রিমিয়াম মান, দারুণ স্বাদ এবং বৈচিত্র্যময় পণ্যের জন্য এটি বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে সমাদৃত। এই মেলার মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তাদের আরও কাছাকাছি টং গার্ডেনের পণ্য পৌঁছে দিতে পেরে আনন্দিত। পাশাপাশি তাদের জন্য থাকছে আকর্ষণীয় সব বিশেষ অফার।”

তিনি মেলায় টং গার্ডেনের বিশেষ অফারগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং দর্শনার্থীদের ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইলের স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানান, যাতে তারা টং গার্ডেনের প্রিমিয়াম মানের ও বৈচিত্র্যময় পণ্যের স্বাদ ও গুণগত মান সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে নিয়ে আসার মাধ্যমে ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইল তাদের পণ্যের পরিসর আরও সমৃদ্ধ করছে এবং দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের খাদ্যপণ্য ও উন্নত লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।